
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা খলিলপুর ইউনিয়নের কাটারাইয়ে ব্যাটম্যানটন টুর্নামেন্টের ফাইনাল খেলায় অনুষ্ঠিত হয়।
২৫শে ফেব্রুয়ারি সোমবার রাতে যুব সংঘ কর্তৃক আয়োজিত ও প্রবাসী শেখ আব্দুল আমিনের সহযোগিতায় আবুছাদ নগর মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অংশ গ্রহন করে আব্দুল্লাহ-নোবেল ও শাহিন-জাবেদ জুটির প্রতিদন্ধিতা করেন। খেলায় ২-০ সেটে জাবেদ আলী দল জয়লাভ করে চ্যাম্পিয়ন হন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু। উপস্থিত ছিলেন উদ্বোগতা প্রবাসী শেখ আব্দুল আমিন, সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল আলী, ৮নং ওয়ার্ড সদস্য হাজী আহমদ উদ্দিন, ৪নং ওয়ার্ডে সদস্য মোঃ রব্বান মিয়া,গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, সাবেক মেম্বার খালিছুর রহমান,খলিলপুর ইউনিয়ন যুবলীগে সেক্রটারী আরমান চৌধুরী, কাদির মিয়া,হাজী জসিম উদ্দিন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.