
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের সদর উপজেলার পাগুলিয়া আবাসিক এলাকা, শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সদর মডেল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে পাগুলিয়া আবাসিক এলাকায় অবস্থিত জেইন রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মামুন ফামের্সীকে ১ হাজার টাকা, মামুন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় করা, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.