
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০১৯ সনের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার জেলা বার কক্ষে মঙ্গলবার ২৬ ফেব্রুয়ারি সভাপতি পদে ১৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন অ্যাডভোকেট এস এম আজাদুর রহমান আজাদ। তাঁর নিকটতম প্রার্থী অ্যাডভোকেট কামাল আহমেদ চৌধুরী ১৪০ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী ১৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রার্থী আব্দুল খালিক ১৩২ ভোট, মাহবুব আলম রুহেল ৫০ ভোট পেয়েছেন।
কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি এটিএম আব্দুল মান্নান ২১৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী দীপেন্দ্র ১১২ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মাসুক মিয়া ১৬৮ ভোট, তাঁর নিকটতম প্রার্থী এডভোকেট মো: নুরুল ইসলাম ৯৯ভোট পেয়েছেন।
এছাড়াও বিনা প্রতিদ্ধন্দিতায় নির্বাচিত হয়েছেন, সহ-সাধারণ সম্পাদক (লাইব্রেরী) অ্যাডভোকেট নজরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রিতম দত্ত সজীব (ক্রীড়া ও সংস্কৃতি)।
সদস্য নির্বাচিত হয়েছেন, আব্দুল মান্নান চৌধুরী ২৭৮ ভোট, সুবিমল ২৬১ ভোট, সুরাইয়া খাতুন ২৩৫ ভোট, মো: খালেদ আহমদ ২৩৩ ভোট, আশরাফ হোসেন কামাল ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমান জানান, দেশের অন্যান্য আইনজীবী সমিতির নির্বাচনের চেয়ে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন কিছুটা ব্যতিক্রমী ভাবে অনুষ্ঠিত হয়। কারণ দেশের অন্যান্য জেলা আইনজীবি সমিতির নির্বাচন হয় দলীয় পরিচয়ে। কিন্তু মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন প্রতিষ্ঠা কালীন সময় থেকে এ পর্যন্ত নির্দলীয় ভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.