
বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারে কোটি টাকার ক্যাশ ভাউচার এর রোড শো অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন এর উদ্যোগে ২৭ ফেব্রুয়ারী বুধবার বিকেলে মৌলভীবাজার শহরে মৌলভীবাজারের সাইকেলিং সোসাইটির সদস্যদের নিয়ে সাইকেল রাইডস বের হয়ে পুরো শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। ওয়ালটন মৌলভীবাজারের সহকারী ম্যানেজার দেবদুলাল চক্রবর্তী দুলু এর নেতৃত্বে রোড শোতে সাইকেলিং গ্রুপ ছাড়াও উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ট্রাফিক বিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীবৃন্দ। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ওয়ালটনের কর্মকর্তা সুমন রায় চৌধুরী ও হাসিবুল হাসান জানান, ওয়ালটন মানসম্মত একটি দেশীয় পন্য। স্বপ্ল মুল্যে ইলেকট্রনিকস সামগ্রী গ্রাহকদের মধ্যে পৌছে দেয়ার জন্য তারা এই সাইকেল রাইডস এর আয়োজন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.