
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা ও শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহায়তায় জেলা ও উপজেলার প্রতিটি স্কুলে একটিভ মাদার্স ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুস্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে সনাক সভাপতি সৈয়দ নেসার আহমদ এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। স্বজন সদস্য শাহ আরিফ আলী নাসিমের এর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এবং মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশলয় চক্রবর্তী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার এবং উপজেলা শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. বদরুল আলম।
প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে একটিভ মাদার্স ফোরাম এর ভূমিকা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ক পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু এবং বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটিভ মাদার্স ফোরাম নিয়ে সনাক এর কার্যক্রম বিষয়ে উপস্থাপনা করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)এর সহ-সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।
এরপর শ্রীমঙ্গল উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে একটিভ মাদার্স ফোরাম গঠন বিষয়ের গুরুত্ব এবং এ ব্যাপারে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের করনীয় বিষয়ক মুক্ত আলোচনা পর্ব শুরু হয়। মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন শ্রীমঙ্গল পৌরসভা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ইসমাইল মাহমুদ, বিরাইমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেন, পশ্চিম ভাড়াউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জবা রাণী দাশসহ আরো বিভিন্ন বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষক মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।
মতবিনিময় সভায় উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ও প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.