
সাইফুল্লাহ হাসান॥ মরহুম গিয়াস উদ্দিন মুর্শেদ চৌধূরী ও শওকতুল আলম সুনু স্মরণে ৭ম শান্তিবাগ মিনিবার ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে। শুক্রবার ১ মার্চ রাতে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মুহিবুর রহমান তরফদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলার আসাদ হুসেন মক্কু, জেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হোসন চৌধূরী, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
এছাড়াও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক তত্বাবধানে ছিলেন তরুণ সমাজসেবক সালেহ আহমদ পাপ্পু।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় গোল্ডেন শান্তিবাগ এফসি ও গীর্জাপাড়া এফসি। চ্যাম্পিয়ান হয় গোল্ডেন শান্তিবাগ আর রানার্সআপ হয় গীর্জাপাড়া এফসি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.