
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারের ইয়াবাসহ মোঃ রাজু মিয়া (২২)কে আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি) । শনিবার ২ মার্চ দুপুরে বাহারমর্দন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মো: রাজু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের বাহারমর্দন রংদাশ এলাকার ফরিদ মিয়ার ছেলে।
মৌলভীবাজার গোয়েন্দা পুলিশের উপপরির্দশক (এসআই) মমিন উল্ল্যাহ জানান, দুপুরে বাহারমর্দন এলাকায় অভিযান চালিয়ে রাজু মিয়াকে ৪০ পিছ ইয়াবাসহ তাকে আটক করা হয়।
এসআই আরো জানান, সে র্দীঘদিন যাবত জেলার শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.