
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলা গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সুহেল চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
২ জানুয়ারী শনিবার দুপুরে স্থানীয় খেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান হাফিজ আলাউর রহমান টিপু, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনে সভাপতি এডভোকেট সাইফুর রহমান, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, শাহজালাল ওয়েলফেয়ার ট্রাষ্টের সাধারণ সম্পাদক ওলিউর রহমান সানি, সহ সভাপতি জাকির আহমেদ জবলু, উদ্যোগতা প্রবাসী সুহেল চৌধুরী, এসোসিয়েশন এর সহ সভাপতি আরমান হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজান চৌধুরী, রিয়াজুল ইসলাম জাবেদ, সাইফউদ্দিন মিলন, হাফিজ জালাল আহমেদ, সালেহ আহমেদ লিমন, ফয়েজ উদ্দিন সামছু। টসে জয়লাভ করে গোরারাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৫ ওভারে ৭৮ রানে সবকটি উইকেট হারায় জবাবে ধর্মনগর ৯উইকেট হারিয়ে ৭৯ রান করে ১উইকেটে জয়লাভ করে।পরাজিত দলের অধিনায়ক সাহেদ হেট্টিক সহ ৬উইকেট পেয়ে ম্যান অবদ্যা ম্যাচ নির্বাচিত হন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.