
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শাহবাজ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও দরিদ্র নারী-পুরুষদের মধ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার ৪ মার্চ বিকালে শিক্ষা উপকরণ ও ছাগল বিতরণ অনুষ্ঠানে শাহবাজ ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ সামসুদ্দিন আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাবেদ হোসেন পাপ্পু'র
সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডোবাগাঁও দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একরামুল কবীর। এছাড়াও বক্তব্য দেন মাওলানা রনি, ক্বারী আঃ মুকিত প্রমূখ।
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ একরামুল কবীর বলেন, শাহবাজ ফাউন্ডেশন আমাদের এলাকায় যতগুলো উন্নয়নমূলক কাজ করেছে তা প্রশংসনীয়। সেবাকর্মে এমন ছেলেদের উৎসাহ দিলে ব্যক্তি সমাজকর্ম আরও বেড়ে যাবে।
উল্লেখ্য, এসময় শতাধিক শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দেয়া হয় এবং দরিদ্র নারী -পুরুষদের মধ্যে ছাগল বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.