স্টাফ রিপোর্টার॥ ৭ই মার্চ উপলক্ষে মৌলভীবাজার জেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল ৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে। পৌরসভার মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আ’লীগ সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার’র সভাপতিত্বে ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন-,জেলা আ’লীগের সহ-সভাপতি আজমল হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, গিয়াস উদ্দিন, আক্তারুজ্জামানসহ অনেকেই। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ।




সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.