
বিকুল চক্রবর্তী॥ সাংবাদিকরা টর্চ লাইটের মতো আলো দিয়ে সমাজের অন্ধকার দুর করেন। আর বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দূর্ণীতির ব্যাপারে জিরো টলারেন্সে থেকে দেশকে মধ্যম আয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে অসংগতি তুলে ধরে সাংবাদিকরাও সহায়ক ভুমিকা পালন করে যাচ্ছেন।
৯ মার্চ শনিবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক শুভেচ্ছা বিনিয়ম সভায় এ কথা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী মো: শাহব উদ্দিন এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মৌলভীবাজার জজ কোর্টের পিপি অ্যাডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, লন্ডন প্রবাসী আওয়ামীলীগ নেতা আশরাফ উদ্দিন, আবু সিদ্দিক মো: মুছা প্রমূখ । এর আগে মন্ত্রী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক বিকুল চক্রবর্তীর মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রর্দশনী ঘুরে দেখেন এবং মুক্তিযুদ্ধের তথ্য চিত্র সংগ্রহ করে তা প্রদর্শনীর মাধ্যমে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার জন্য ধন্যবান জানান।
মন্ত্রী আরো বলেন, তার মন্ত্রনালয়ও দূর্ণীতির বিষয় জিরো টলারেন্সে রয়েছে। তবে দূর্নীতি রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে দেশের উন্নয়নের অভিযাত্রা সহজেই সফল হবে। এসময় মন্ত্রী মৌলভীবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থতিত শতবর্ষী বন বর্ষিজোড়া ইকো পার্কের উন্নয়নে শীঘ্রই পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.