
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গলে সেবা দানে প্রতিশ্রুতি এবং অভিযোগ প্রতিকার ব্যবস্থার উপর বিভিন্ন টেক হোল্ডারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মশালা।
৯ মার্চ শনিবার বিকেলে বিটিশ কাউন্সিল এর শ্রীমঙ্গল অফিসে এ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ন সচিব ড. মো: মুশফিকুর রহমান।
প্লাটফ্রমস ফর ডায়লগ (পিফোরডি) প্রজেক্ট এর আওতায় আয়োজিত এ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রজেক্টের ডেপুটি টিম লিডার সিএন লিড নাজির আহমদ খান, রিজিওনাল কো-অডিনেটর মো: আলমগীর মিয়া, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, আশিদ্রোন ইউপি চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মজুল, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সমাজ সেবা কর্মাকর্তা সোয়েব আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর ও ম্যাক বাংলাদেশে নির্বাহী পরিচালক এস এ হামিদ।
উল্লেখ্য ইউরোপিয়ান ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের অর্থায়নে বিটিশ কাউন্সিলের মাধ্যমে দেশের ২১টি জেলায় এ প্রকল্প বাস্তবায়িত করছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.