
স্টাফ রিপোর্টার॥ বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও আনন্দ মিছিল ১১ মার্চ সোমবার মৌলভীবাজার শহরের জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। শহর আল ইসলাহ'র সভাপতি কাজী সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং শহর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল গফফার ও সদর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হুসাইন এর যৌথ পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকী সম্মেলন ও আনন্দ মিছিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ'র কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী,বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আল ইসলাহ'র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা সারওয়ারে জাহান, মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ কে এম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, কেন্দ্রীয় তালামীযের সাধারণ সম্পাদক হুমায়ূনুর রহমান লেখন, সিলেট মহানগর আল ইসলাহ'র সাধারণ সম্পাদক আজির উদ্দিন পাশা,মৌলভীবাজার জেলা আল ইসলাহ'র সভাপতি মাওলানা মুফতি অধ্যক্ষ শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা এম এ আলীম, সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.