
আশরাফ আলী॥ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী মিতা ভূঁইয়া’র (ফুটবল) নির্বাচনী পোস্টার, ব্যানার ছিড়ে ফেলা ও প্রতিদ্বন্ধী প্রার্থীর পক্ষ থেকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করছেন। বুধবার বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
এসময় তিনি বলেন, নতুন প্রার্থী হিসেবে আমার জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা পরিকল্পিত ভাবে উপজেলার বিভিন্ন জায়গায় আমার পোস্টার ও ব্যানার ছিড়ে ফেলেছে। স্থানে স্থানে প্রচারণার কাজেও আমার কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। এবং আমাকে প্রতিদ্বন্ধী প্রার্থীরা ভয়ভীতি দেখাচ্ছে। আমি বিষয়টির প্রতিকার চেয়ে ১১ মার্চ রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর আবেদন করি।
সংবাদ সম্মেলনে এসময় তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, তাহমিনা আক্তার, ইসরাত জাহান ও লিমা আক্তার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.