
আশরাফ আলী॥ জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধিতে করণীয় শীর্ষক আলোচনা সভা সবুজ আন্দোলনের উদ্যেগে মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৪ মার্চ দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভায় সবুজ আন্দোলনের আহবায়ক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি মজুমদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, ইম্পিরিয়েল কলেজের অধ্যক্ষ প্রফেসর মামুনুর রশীদ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান ও কেন্দ্রীয় সবুজ আন্দোলনের সদস্য ফজলুল হক।
বক্তারা বলেন, পরিবেশ বজায় রেখে উন্নয়নে সর্বক্ষেত্রে কয়লার ব্যবহার বন্দ করতে হবে। নদী, খাল ও সরকারি জলাশয়, জেগে ওঠা চরকে দখল মুক্ত করে খালি জায়গায় স্থায়ীভাবে বৃক্ষরোপণ করতে হবে।
বক্তারা আরোও বলেন, নদীর নাব্যতা সংকট রোধে ড্রেজিং পদ্ধতির পরিবর্তন, নদীর ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.