
সাইফুল্লাহ হাসান॥ সুস্থ ধারার সম্পুর্ণ অরাজনৈতিক ও সর্বদলীয় একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠন এই ¯ে¬াগানকে ধারণ করে বিগত তিন বছর যাবৎ মৌলভীবাজার জেলার স্কুল, মাদ্রাসা, কিন্ডারগার্ডেন এর কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে মাহে রমজানে মাসব্যাপী হামদ-নাত গজল প্রতিযোগিতা অয়োজন করে বিশ্বাসী হৃদয়ের সুর,মৌলভীবাজার।
এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ১৪ মার্চ মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নব গঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্বাসী হৃদয়ের সুরের নব নির্বাচিত সভাপতি হাফেজ মাও মঈনুল হক চৌধুরী, ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সদস্যবৃন্দের নাম ঘোষনা করেছে।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব, সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি, বিশ্বাসী হৃদয়ের সুরের সাধারণ সম্পাদক জোবের আহমদ, সহ-সভাপতি তোয়াহিদ মিয়া, সহ-সভাপতি আলিম উদ্দিন (হালিম) প্রমূখ।
প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদ মাহবুব বক্তব্যে বলেন, ইসলামি সংগীত প্রসারে আরোও ভূমিকা রাখতে হবে আমাদের। বাদ্যযন্ত্র ছাড়া এসব ইসলামি সংগীত এখন আর শুনা যায় না। কোমলমতি শিক্ষার্থীদের কন্ঠে মিউজিক ও বাদ্যযন্ত্র ছাড়া এসব সংগীত শুনতে ভালো লাগে। রমজান মাসে এই অনুষ্ঠান অনেক গ্রহনযোগ্যতা পেয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.