
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ১২৪ লিটার দেশীয় চোলাই মদসহ মোঃ কাশেম মিয়া(৩০) নামে এক ব্যক্তিকে গ্রফেতার করেছে র্যাব-৯। সে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের কুমারখাদা এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।
বৃহস্পতিবার ১৪ মার্চ সন্ধ্যা ৭ টায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শহরের ভানুগাছ রোড থেকে ১২৪ লিটার চোলাই মদসহ মোঃ কাশেম মিয়াকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী কাশেম মিয়াকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব সূত্র জানায়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.