
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল রেললাইনের পাশ থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মার্চ শনিবার সকালে উপজেলার পৌর সভার আওতাধিন শাপলাবাগ এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের কয়েকগজ দুরে আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । পরে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে ওই লাশ উদ্ধার করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইসমাইল জানান, তারা খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত ওই লাশে পরিচয় পাওয়া যায়নি।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.