
আশরাফ আলী॥ মৌলভীবাজার পৌরসভার উদ্যোগে সান্ডারল্যান্ড ফুটবল ক্লাবকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৬ মার্চ শনিবার রাতে মৌলভীবাজার পৌরসভার হলরুমে পৌর মেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, পৌর সভার প্যানেল মেয়র মো. ফয়সল আহমদ, কাউন্সিলর নাহিদ হোসেন, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান, সাবেক কৃতি ফুটবলার রায়হান আহমদ, শ্রীকান্ত দাশ, আবুল কালাম বেলাল, সান্ডারল্যান্ড ফুটবল ক্লাবের অধিনায়ক সৈয়দ মোয়াজ্জিল আলী, ক্লাবের সদস্য মোঃ মুন্না ও নাসিফ ইকবাল আঙ্গুর।
এর আগে বিকেলে জেলা ষ্টেডিয়ামে ব্রিটেনের সান্ডারল্যান্ড ফুটবল ক্লাব ও মৌলভীবাজার ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়। খেলায় সান্ডারল্যান্ড ফুটবল ক্লাব মৌলভীবাজার একাদশকে ২-১ গোলে পরাজিত করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.