
পলি রানী দেবনাথ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষে ১৭ মার্চ রবিবার মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসীম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
মৌলভীবাজার ব্লুমিং রোজে সবুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক ডিডিরায় বাবলু, ব্যবস্থাপনা কমিটির অভিবাবক প্রতিনিধি আব্দুর রউফসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষকা, ছাত্র- ছাত্রী ও অভিবাবকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.