
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস।
১৭ মার্চ রবিবার সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়। এসময় উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুস শহীদ এমপি, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের ক্ঞ্জুবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে একটি র্যালী বের করা হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে 'জাতির জনক বঙ্গবন্ধুর জীবন' শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবন নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্যামল চন্দ্র শীল, শিক্ষিকা কামারুন মনিরা, লিপি ভট্টাচার্য, রোজিনা আক্তার প্রমুখ। এসময় রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কৃত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.