
স্টাফ রিপোর্টার॥ জমকালো আয়োজনের মধ্যদিয়ে সাহিত্য সাময়িকী ‘ছন্দ পাতা’র মোড়ক উন্মোচন করা হয়েছে। ১৭ মার্চ রবিবার রাতে মৌলভীবাজার শহরের দিল্লী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট'র কনফারেন্স রুমে ছন্দ পাতা পরিবার আয়োজিত অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা করেন লেখক ফোরাম মৌলভীবাজার’র সভাপতি, বিশিষ্ট লেখক, গবেষক ও আইনজীবি অ্যাডভোকেট আবু তাহের। তিনি লেখালেখি ও সমকালীন জ্ঞান-বিজ্ঞান চর্চার গুরুত্ব তুলে ধরে লেখালেখি ও সাহিত্যের ময়দানে আলেমদের আরও ব্যাপক অংশগ্রহণের প্রতি তাগিদ দেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ছন্দপাতার উপদেষ্টা শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল, সাংবাদিক ও লেখক এহসান বিন মুজাহির। তিনি ছড়া-কবিতায় ইসলামের সুন্দর দিকগুলো আরও বলিষ্ঠভাবে উপস্থাপনের আহ্বান জানান। পাশাপাশি লেখালেখির জন্য পড়াটা কতটুকু জরুরি তা তিনি জোরালোভাবে উপস্থাপন করেন।
ছন্দ পাতার সার্বিক ব্যবস্থাপক, মৌলভীবাজার ইন্টারন্যাশনাল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মুস্তাাকিম আল মুনতাজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মশাহিদ আহমদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলী, মৌলভীবাজার এডুকেশন সোসাইটির চেয়ারম্যান এনামুল হক এনাম, মাওলানা শাহ মাহমুদুর রশিদ, মাওলানা সাইফুর রহমান ফয়সল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেখক যুবায়ের ইবরাহিম, মাওলানা মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ এবং হাসান আহমদ খান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছন্দ পাতার সম্পাদক তরুণ ছড়াকার হাসান মাহমুদ, সহকারী সম্পাদক সৈয়দ রেজওয়ান, মুজাহিদুল ইসলাম, মনিরুল ইসলাম জহির এবং কম্পিউটার ইনচার্জ ফজলুল হক মুন্না।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.