
তোফায়েল পাপ্পু॥ ভোটারদের অনাগ্রহের মধ্য দিয়ে শেষ হলো ২য় ধাপে ৫ম শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে নৌকা মার্কা প্রতীক নিয়ে ৩য় বারের মতো বিজয়ী হয়েছেন রনধীর কুমার দেব।
ভাইস চেয়ারম্যান পদে তালা মার্কা প্রতীক নিয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়লাভ করেছেন প্রেমসাগর হাজরা। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্ম ফুল প্রতীক নিয়ে মিতালী দত্ত নির্বাচিত হয়েছেন ।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো: নজরুল ইসলাম কর্তৃক ঘোষণাকৃত ফলাফল জানা গেছে, চেয়ারম্যান পদে জয়ী রনধীর কুমার দেব নৌকা প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ৫১,৪৮২। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী আফজল হক আনারস প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ১৪,৪৩৮।
তালা প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে সাগর হাজরা মোট ভোট পেয়েছেন ৩১,৮২৯। তাঁর নিকটতম প্রতিন্ধী লিটন আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১২,৪৬১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিতালী দত্ত পদ্ম ফুল প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন ২৮,৭৬৯। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাজেরা খাতুন হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন ২০,৮৬৮ ভোট।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলায় ৮০টি ভোট কেন্দ্রের ৫৫১টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ছিলো ২,১৯,৫৫০।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.