
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সরকারি কলেজ অডিটরিয়ামে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
২০ মার্চ বুধবার সকালে, এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: ফজলুল আলী আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ও মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ ফজলুল্লাহ, বিশেষ আলোচক মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ।
এছাড়াও অন্যান্যদের বক্তব্য রাখেন মিলাদ মাহফিল পরিচালনা কমিটির আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ সেলিম। উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফয়েজ উদ্দিন, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন রফি, উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মনোয়ার হোসেন, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু), জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন । মৌলভীবাজার সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মুকিত।
মিলাদ মাহফিল শেষে তাবারুক বিতরণ করা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.