
স্টাফ রিপোর্টার॥ অন্ধত্ব নিবারণ ও প্রতিরোধ কর্মসূচীর আওতায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের আয়োজনে ‘‘প্রাথমিক চক্ষু পরিচর্যা” বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
হাসপাতালের সম্মেলন কক্ষে ২০ ও ২১ মার্চ, বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০ঘটিকা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত চলে।
দাতা সংস্থা আন্ধেরী হিলফি ও অরবিস ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় কুলাউড়া ও রাজনগর উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১’শ জন শিক্ষক/শিক্ষিকার অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক সৈয়দ মোসাহিদ আহমেদ-এর সভাপতিত্বে এবং বিএনএসবি-এর ম্যানেজার এডমিনিষ্ট্রেশন এহসানুল মান্নান-এর পরিচালনায় কর্মশালার প্রথম দিনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজর সরকারী কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর সৈয়দ মুজিবুর রহমান এবং দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিএনএসবি-এর সহকারী সার্জন ডাঃ আব্দুল মান্নান মুনিম এবং রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান।
কর্মশালা শেষে সকল অংশগ্রহণকারীগণের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.