
স্টাফ রিপোর্টার॥ গ্রীনহিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে।
১৭ মার্চ দিবসকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীরা স্বতস্ফুর্তভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতিক শিক্ষক শাহীন ইকবাল এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ আবুল কাসেম আহমেদ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী থেকে আলোচনা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল সৈয়দ হেলাল উদ্দীন ও ব্র্যাক ব্যাংক মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক জনাব শফিকুল ইসলাম। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.