
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ কারিতাস সিলেট অঞ্চলের এসডিডিবি প্রকল্পের অবহিতকরন সভা (২য় ধাপ) ২৩ মার্চ শনিবার সকাল ১০টায় ৩নং শ্রীমঙ্গল ইউনিয়ন মিলনায়াতনে জুনিয়র কর্মসূচী কর্মকর্তা লুটমন এডমন্ড পডুনার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শ্রীমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান ভানুলাল রায় । সভায় স্বাগত বক্তব্য রাখেন কারিতাস সিলেট অঞ্চল জুনিয়র কর্মসূচী কর্মকর্তা মো: মখলিছুর রহমান। সভায় বক্তারা প্রতিবন্ধী, প্রবীন ও মাদকাসক্ত ব্যক্তিদের উন্নয়নে এসডিডিবি প্রকল্পের ভূমিকা নিয়ে সভায় আলোচনা করা হয়। সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মালেকা বেগম,জয়তুন্নেছা বেগম, ইউপি সদস্য শাহজাহান মিয়া, শারীরিক প্রতিবন্ধী ডিলেট খংলা, সুমন ভট্রাচার্য্য ও কারিতাস এর এ্যনিমেটর ফাসবন পলেং প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.