
স্টাফ রিপোর্টার॥ সিলেট অঞ্চলে খাদ্যে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আউস ধান ও ভুট্রা চাষ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী সিলেট বিভাগীয় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৫ মার্চ সকালে মৌলভীবাজারের অভিজাত হোটেলের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটে অতিরিক্ত পরিচালক মোঃ আলতাবুর রহমান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজার উপপরিচালক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে এবং কৃষি কর্মকর্তা অবিনাশ চন্দ্র দাশ এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্দিকরণ ১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প পরিচালক মো.ওহিদুজ্জামান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর মুখ্য কর্মকর্তা ড.এস.এম শরিফুজ্জান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনা করেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কাজী লুৎফুল বারি। কর্মশালায় সিলেট অঞ্চলের শস্যের নিবিড়তা বৃদ্দিকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়। এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা পর্যায়ের সরকারি কৃষি কর্মকর্তা, সহকারি কৃষি কর্মকর্তা, উপসহকারি কৃষি কর্মকর্তা, কৃষান-কৃষানি, সাংবাদিকগন অংশগ্রহন করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.