
বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল মহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন।
২৫ মার্চ সোমবার জাতীয় শিক্ষা সপ্তাহ’ ২০১৯ উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাছাই পর্বে কামরুল হাসানের নির্বাচিত হন। বিকেলে তার হাতে জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে) এর সম্মাননা তার হাতে তুলে দেয় জেলা শিক্ষা কমিটি ।
উল্লেখ্য কামরুল হাসান উপজেলার মোহাজিরাবাদ হাইস্কুলে দুই দশক ধরে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হন। এদিকে তিনি উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল উপজেলা শিক্ষক সমিতির নেতৃতৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ পৃথক পৃথক বিবৃতিতে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।
কুমিল্লা ব্রাহ্মনপাড়া থানায় জন্ম গ্রহনকারী ও এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে এমএ ফাষ্ট ক্লাস অর্জনকারী কামরুল হাসান স্বাধীনতা শিক্ষক সমিতি, শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.