
পলি রানী দেবনাথ॥ গণহত্যা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৫ মার্চ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন মৌলভীবাজার এর আয়োজনে জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ারুলহক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জেলা ইউনিট কমান্ডের মোঃ জামাল উদ্দিন প্রমুখ।
এছাড়া ও উপস্থিত ছিলেন জেলার সকল সরকারি অফিসের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.