
স্টাফ রিপোর্টার॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ইং মৌলভীবাজার জেলা শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
এ উপলক্ষে ২৫ মার্চ সোমবার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে আলোচনা,সভা ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা এ এস এম আব্দুল ওয়াদুদ, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শিশু কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
পরে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়। জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়(সদর), শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মহজেরাবাদ উচ্চ বিদ্যালয় (শ্রীমঙ্গল) কামরুল হাসান, শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া (সদর)।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.