
শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ যথাযোগ্য পালিত হয়েছে। ২৬ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে ‘লাল-সবুজের পতাকা আমাদের গৌরব শীর্ষক’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার সংবাদ পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সোলেমান আহমেদ মানিক, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, হাবিবুর রহমান, মুহাম্মদ আতিকুর রহমান, সাদিকুর রহমান, শারমিন জান্নাত, রেশমী আক্তার, কোহিনুর আক্তার শারমিন এবং পিংকি গোয়ালা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.