
সাইফুল্লাহ হাসান॥ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছ।
২৬ মার্চ মঙ্গলবার সকালে ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রেদওয়ানুর রহমান, আর.এসি ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর-জহিরুল ইসলাম, ফুড ডিপার্টমেন্টের চীপ ইন্সট্রাক্টর এ কে এম খাদেমুল বাশার প্রমূখ।
এছাড়াও কলেজের সকল ডিপার্টমেন্টের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে কলেজে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.