
তোফায়েল পাপ্পু॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উপলক্ষে শ্রীমঙ্গল থানা পুলিশ আয়োজিত কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে গতকাল বিকেলে স্থানীয় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ১ নং মির্জাপুর ইউনিয়ন ও ৮ নং কালিঘাট ইউনিয়নের মধ্যকার এই ফাইনাল খেলায় মির্জাপুর ইউনিয়ন দল বিজয়ী হয়।
খেলা শেষে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান,সহকারী কমিশনার (ভূমি)মো.শাহিদুল আলম,শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল। উক্ত কাবাডি খেলায় উপজেলার ৯ টি ইউনিয়নের মোট নয়টি দল অংশ গ্রহণ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.