
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের লামুয়া বাজার সংলগ্ন মাঠে মাতৃভাষা দিবস ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ইং ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ বুধবার বিকেলে স্থানীয় খেলার মাঠে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিছবাহুর রহমান। বিশেষ অতিথি হিসাবে ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মফচ্ছিল আলী, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছাকিবুল ইসলাম মেরাজ, গোরারাই ওয়েলফেয়ার এসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন সামছু।
ফাইনাল খেলায় ইয়াং স্টার স্পোটিং ক্লাব সাধুহাটি ও ফ্রেন্ডস ক্লাব লামুয়া অংশ গ্রহন করে। টসে হেরে ইয়াং স্টার স্পোটিং ক্লাব সাধুহাটি প্রথমে ব্যাট করে নির্ধারিত ১৬ ওভারে ১৬০রান করেন দলের পক্ষে তপু ৬১রান করে ,বোলার সুমন ৩০ রানে নেন ৩উইকেট। জবাবে ফ্রন্ডস ক্লাব লামুয়া সবকটি উইকেট হারিয়ে ১২৮ রান করে,দলের পক্ষে সুমন ৪০ রান করেন, বোলার জুবেল ৩৫ রানে নেন ৪উইকেট। ৩৩ রানে জয়লাভ করে ইয়াং স্টার স্পোটিং ক্লাব সাধুহাটি চ্যাম্পিয়ন হয়। রানারআপ দলের সুমন ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি ও রানারআপ ট্রফি নিজ নিজ অধিনায়ক এর হাতে তুলে দেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.