
ইমাদ উদ দীন॥ রিমান্ডের ২য় দিনে এজাহারে উল্লেখিত ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন উদার (ঢাকা-মেট্রো-ব-১৪-১২৮০) পরিবহনের চালক ও হেলপার। মামলার এজাহারের বর্ণিত পুরোটাই কবুল করেন তারা। তবে পুলিশ এই ঘটনার নেপথ্যে অন্যকিছু ছিল কিনা। এই দুইজনসহ মামলার তিন আসামী ছাড়া অন্য কোন ব্যক্তি ঘটনার সাথে জড়িত ছিল কিনা। কেন কিভাবে আর কি কারনে ওই ঘটনা। নেপথ্যের অজানা এমন নানা বিষয়ে আদ্যোপান্ত বক্তব্য রিমান্ডে থাকা দুই আসামীর কাছ থেকে জানার প্রচেষ্ঠা অব্যাহত রেখেছেন তদন্তকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা। (বৃহস্পতিবার) সন্ধ্যায় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ ও মামলার তদন্ত কর্মকর্তা এস আই গিয়াস উদ্দিন খান মুঠোফোনে জানান মামলার প্রাথমিক অগ্রগতির সকল কাজই দ্রুত এগিয়ে চলছে। রিমান্ডে থাকা দুই আসামীর কাছ থেকে ঘটনার অনেক তথ্য পাওয়া গেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকাজ এগিয়ে নিচ্ছেন তারা। রোববার ওই দুই আসামীর রিমান্ড শেষ হবে। আশাকরি এর ভিতরে ওই দুজনের কাছ থেকে ওই ঘটনার আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। আর মামলার এজাহারে উল্লেখিত পলাতক আসামী সুপারভাইজার শেফুল মিয়া (৩৬) কে আটকেরও প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। জানা যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ওয়াসিম আব্বাসকে বাস থেকে ফেলে হত্যার ঘটনায় বাস চালক জুয়েল আহমদ (২৬), হেলপার মাসুক মিয়া’র (৩৮) ৫দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা মৌলভীবাজার মডেল থানার এসআই গিয়াস উদ্দিন খান বুধবার মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কাজী বাহাউদ্দিন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জানা যায় ২৩ মার্চ শনিবার বিকেলে ওয়াসিম আব্বাস ও তার ১০ সহপাঠি একটি বিয়ের দাওয়াত থেকে ফিরে আসার পথে নবীগঞ্জের বালিধারা বাজার সংলগ্ন নাইমা ফিলিং স্টেশনের সামন থেকে সিলেটগামী উদার পরিবহনের বাসে উঠেন। তারা মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর পয়েন্টে বাস থেকে নামার জন্য ভাড়া নিয়ে বাসের সুপাভাইজারের সাথে তর্কবিতর্ক হয়। শেরপুর মুক্তিযোদ্ধা চত্তরে বিকাল ৪.৪৫ টায় রাকিব ও ওয়াসিম বাদে বাকী নয়জন ভালভাবে বাস থেকে নেমে যান। রাকিব ও ওয়াসিম নামার আগেই বাসের চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে দেয়। এবং বাসের সুপারভাইজার ও হেলপার ওয়াসিম ও তার সহপাঠি রাকিবকে হত্যার উদ্দেশ্যে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওয়াসিম আব্বাস হত্যার ঘটনায় সিকৃবির প্রক্টর প্রফেসর ড.মৃত্যুঞ্জয় কুন্ড সোমবার দুপুরে ৩০২/৩৪ ধারায় মৌলভীবাজার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২২)। মামলায় আসামী করা হয়েছে বাস চালক জুয়েল আহমদ (২৬), হেলপার মাসুক মিয়া (৩৮) ও সুপারভাইজার শেফুল মিয়া (৩৬) কে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.