
স্টাফ রিপোর্টার॥ একতা স্পোটিং ক্লাব কাজিরবাজার কর্তৃক আয়োজিত বৈশাখী ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল শুক্রবার বিকেলে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহন করে আশাহিদ ফুটবল একাডেমি শেরপুর ও তাজ স্পোটিং ক্লাব সাদিপুর।
খেলায় নির্ধারিত সময় গোল শূন্য ড্র থাকায় ট্রাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে আশাহিদ একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মুহিতুর রহমান হেলাল, একতার প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী আব্দুর রহিম বেগ, শেরপুর প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ, ইউ/পি মেম্বার গাজী আবেদ, সাবেক মেম্বার মোশাহিদ মিয়া সহ ক্লাবের সকল সদস্য।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.