
জনি বেগম॥ “বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূলশক্তি” এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ হলরুমে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ৪০ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৯।
৬ এপ্রিল শনিবার উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদর এর আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এর তত্বাবধানে ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় এর পৃষ্টপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্ভোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া। মেলায় ১৬ টি স্টলের মাধ্যমে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের নতুন নতুন প্রযুক্তি উপস্থাপন করছে। মেলা শেষ হবে ৭ এপ্রিল রবিবার।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.