
স্টাফ রিপোর্টার॥ মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে এককালীন নগদ অনুদান প্রদান করেছে মৌলভীবাজার ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে।
৬ এপ্রিল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী ভবনে ২০জন মেধাবী ও সুবিধাবঞ্চিত ছাত্র ও ছাত্রীকে এই অনুদান প্রদান করা হয়।
ট্রাস্টের সভাপতি কিশোরী পদ দেব শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ট্রাস্টের প্রধান উপদেষ্ঠা এমএ সিতাব চৌধূরী, ট্রাস্টি ও এনএইচএস ওয়ার্কার নজরুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.