
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ পালিত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন উপলক্ষে বিভিন্ন সামাজিক,রাজনৈতিক সংগঠন ব্যাপক কর্মসূচী গ্রহণ করে। কর্মসূচীর মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা।
রোববার ৭ এপ্রিল সকালে সিভিল সার্জন কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ২৫০ শর্য্যা হাসপাতাল প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা সিভিল সার্জন ডা: মোঃ শাহজাহান কবীর চৌধুরীর সভাপতিত্বে ইপিআই ভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান, আরএমও ডাঃ পলাশ রায়, ডাঃ পল্লব চক্রবর্ত্তী, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
র্যালী,আলোচনা সভায় এনজিও কর্মকর্তা, নার্স ও গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.