স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ব্যাংকিং পরিষেবা, আঞ্চলিক পরিপ্রেক্ষিত শীর্ষক সেমিনার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
৭ মার্চ রবিবার অগ্রনী ব্যাংক লিমিটেড এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ঢাকা ব্যাংক লিমিটেড এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সৈয়দ তারিকুজ্জামান।
ঢাকা ব্যাংক লিঃ সিলেট বিভাগের আঞ্চলিক প্রধান মোঃ আজাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের মহাব্যবস্থাপক জীবন কৃষ্ণ রায়, বাংলাদেশ ব্যাংক সিলেটের উপ-মহাব্যবস্থাপক শামীমা নার্গিস, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা ব্যাংক লিঃ মৌলভীবাজার শাখার এস এ ভিপি এন্ড ম্যানেজার মোহাম্মদ সদরুল ইসলাম।
সেমিনারে প্রধান অতিথি এসএমই ঋনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য রাখতে হয়। বিশেষ করে নারী উদ্যোক্তাদের খুঁজে বের করে ক্ষুদ্র ঋণ দেয়ার তাগিদ দেন তিনি। এতে করে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বেকারত্ব দূর হবে। সেমিনারে জেলা সদরে অবস্থিত সরকারি ও বেসরকারি সকল ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারগন উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.