
স্টাফ রিপোর্টার॥ কলেজের বাংলা বিভাগের সহকারী শিক্ষক রানু কুমার তালুকদার এর সভাপতিত্বে ও স্পন্দন মৌলভীবাজার টেকনিক্যাল কলেজের সভাপতি মোহাম্মদ ফয়েজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ও মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি আব্দুল মালিক তরফদার শোয়েব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরীর সম্পাদক ও দৈনিক ইত্তেফাক এর জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সহ সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, দৈনিক মানবকন্ঠ এর প্রতিনিধি বেলাল তালুকদার, স্পন্দন এর সভাপতি ইহাম মোজাহিদ, সহ সভাপতি ওয়াসিম আহমদ নিশান, আশিক আহমদ, স্পন্দন মৌলভীবাজার সরকারি কলেজের সভাপতি এম এম বশির আহমদ, দপ্তর সম্পাদক সালেহ আহমদ তায়েফ।
এছাড়াও উপস্থিত ছিলেন তানভীর কায়সার, মোহাম্মদ জাকির হোসেন, মহিউদ্দিন আহমদ, রবিউল আওয়াল সাগর, রবিউল ইসলাম, ওয়াহিদ হাবিব, শাহান উর রহমান, রুবেল আহমদ, জাহাঙ্গীর আলম, তমাল, সুজন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ও কার্ড প্রদান করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.