
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ওয়াহেদ আজিজ বৃত্তি (৫ম শ্রেনী) ও মরহুম সৈয়দ তরশেদ হোসেন বৃত্তি (৮ম শ্রেনী) মেধা বৃত্তির আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১০ এপ্রিল বুধবার একতা স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্লাবের সভাপতি এবাদুল হক দুলুর সভাপতিত্বে ও ইলিয়াছ কবির শাহীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভোলাপম্যান্ট ব্যাংকের পরিচালক সৈয়দ এপতার হোসেন পিয়ার, সৈয়দ এনায়েত হোসেন, বৃত্তি দাতা প্রতিনিধি সৈয়দ ইফতিয়ার হোসেন বাচ্চু, দাতা প্রতিনিধি খয়রুল হক চৌধুরী, আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয় সভাপতি মছলেহ উদ্দিন চৌধুরী, প্রধান শিক্ষক প্রতিবা রানী বিশ্বাস, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নুরুল হক, একতার সাধারণ সম্পাদক গাজী আবেদ, মশাহিদ হোসেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.