
স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি হয়েছেন দেওয়ান আবুল খয়ের চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন গিয়াস উদ্দিন আহমেদ।
১১ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি হোটেলে মৌলভীবাজার জেলা ইউনিটের সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি অ্যাডভোকেট সারওয়ার আহম্মদ চৌধুরী আবদাল, বিভাগীয় সহ-সভাপতি মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক আকরাম আলী, সিলেট জেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমদ।
সম্মেলন শেষে পরে মুক্তিযুদ্ধ ৭১ এর ২৫ সদস্য বিশিষ্ট মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.