স্টাফ রিপোর্টার॥ ‘এসো মিলি আমরা একদিন,প্রতিদিন একসাথে, একতারায়’ এই স্লোগানের মধ্য দিয়ে ‘বাঙলার উৎসব উদযাপন পরিষদ’ মৌলভীবাজার বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন করেছে।অনুষ্ঠানের প্রথম দিন বর্ষবিদায় আয়োজনের শুরুতে মাদ্রাসা শিক্ষার্থী নুসরাতকে মর্মান্তিকভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি চেয়ে মানববন্ধন এর মাধ্যেমে অনুষ্ঠান শুরু করেন।
মৌলভীবাজার প্রেসক্লাব সম্মুখে, বর্ষবিদায়-১৪২৫ ও বর্ষবরণ-১৪২৬ দুদিনের এ আয়োজন করেছে ১০টি সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে ‘বাঙলার উৎসব উদযাপন পরিষদ’ মৌলভীবাজার। ১৩ এপ্রিল শনিবার ৩.৩০ মিনিটে প্রতিবাদী মানববন্ধন এর মাধ্যেমে অনুষ্ঠান শুরু করেন অংশগ্রহণকারী সংগঠনের নেতা-কর্মিরা। প্রতিবাদী মানববন্ধন, কথা-কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের আয়োজন বর্ষবিদায় অনুষ্ঠান সম্পন্ন হবে। আগামিকাল সকাল ৭টায় আবাহন ও মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বর্ষবরণ আয়োজন শুরু হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.