
আশরাফ আলী॥ ফেনির সোনাগাজীতে অগ্নিদগ্ধ করে মাদরাসা ছাত্রী নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন স্পন্দন।
মঙ্গলবার ১৬ এপ্রিল দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত মানববন্ধনে সামাজিক সংগঠন স্পন্দন সভাপতি ইহাম মোজাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি খালেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, আশরাফ আলী, স্পন্দনের সহ সভাপতি ওয়াসিম আহমেদ নিশান, আশিক আহমদ, রাজন আলী ও কাওছার হাসান।
এসময় উপস্থিত ছিলেন স্পন্দনের সদস্য ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, অনতিবিলম্বে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে নুসরাত হত্যাকারীদের বিচার করতে হবে। অন্যতায় দেশ ব্যাপী যে তীব্র আন্দোলনের গণজোয়ার তৈরী হয়েছে তা আরো ব্যাপকতা লাভ করবে।
বক্তারা আরোও বলেন, সোনাগাজী মাদরাসার অধ্যক্ষ যে কাজটি করেছে তা ন্যক্কারজনক। দেশে যাতে এরকম কোন ঘটনা না ঘটে সেদিকে প্রশাসন সহ সকলের দৃষ্টি দিতে হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.