
সাইফুল্লাহ হাসান॥ ফেনী সোনাগাজী আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি ও মনির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ এপ্রিল সোমবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ জিল্লুর রহমান এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা জাকের আহমদ অপু, দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, ইমরান আহমদ রাহি, তানজিয়া শিশির পুস্পা ও মোঃ রিপন উজ্জামান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.