জনি বেগম॥ মৌলভীবাজার জেলায় তিন দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন দ্বিতীয় দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৮ এপ্রিল জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি কাজী নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ ।
জাতীয় কবি কাজী নজরুল ইনস্টিটিউট, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় এর উদ্যোগে এবং মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় কবি কাজী নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্ধুদ্ধকরণ শীর্ষক প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.