
বিকুল চক্রবর্তী॥ সিলেটের বিয়ানীবাজারে লোদী বংশের আব্দুল আলীম লোদী তার বাড়িতে দুইশত জাতের ফলজবৃক্ষ রোপন করে আলোচনায় আসার পর এবার পুরো গ্রামে সকল বাড়িতে কুড়ি জাতেরও বেশি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছেন লন্ডন প্রবাসী নিজাম উদ্দিন লোদী।
১৯ এপ্রিল শুক্রবার বিকেলে বিয়ানীবাজারের মাথিউরা লোদী মহল্লাহ্ এর বড় বাড়ির ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপনের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন লন্ডন প্রাবাসী মো: নিজাম উদ্দিন লোদী। এ সময় মসজিদ কমিটির সভাপতি ফলজ মো: আলীম লোদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন সাংবাদিক বিকুল চক্রবর্তী ও হারুনুর রশিদ লোদী।
রাজু কামরুল হাসান লোদী ও শরীফ উদ্দিন লোদী এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মনসুর আহমদ লোদী, হাজী তমজিদ আলী লোদী ও হাজী সমছুল হক লোদী ও হাজী ছহউল আহমদ লোদী।
অনুষ্ঠানে মসজিদ কমিটি থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিরা গ্রামের বিভিন্ন বাড়িতে নিজ হাতে বিভিন্ন জাতের ফলজ রোপন করেদেন। প্রধান অতিথি নিজাম উদ্দিন লোদী বলেন, প্রাথমিক অবস্থায় ৫ হাজার ফলজ বৃক্ষ চারা সংগ্রহ করেছেন যা আগামী এক সাপ্তাহে রোপন করা হবে।
অনুষ্ঠানের সভাপতি ফলজ বন্ধু মো: আব্দুল আলীম লোদী বলেন, ফরমালিন ও বিষযুক্ত ফল খেয়ে আমরা ফলের প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি। একই সাথে ফল থেকে যে পুষ্টি পাওয়ার কথা তাও আমরা পাচ্ছিনা। তাই তিনি চান সারা বাংলাদেশে প্রত্যেক বাড়িই হয়ে উঠুক এক একটি ফলের বাগান। আর এ লক্ষ্যে প্রথমে নিজের গ্রামকে ফলজ গ্রামে পরিনত করার লক্ষ্যে তার চাচা নিজাম উদ্দিন লোদীর সহায়তায় ১৫ থেকে ২০ জাতের ৫০টি করে ফলজ চারা প্রত্যেক বাড়িতে রোপন করছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.