
স্টাফ রিপোর্টার॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা, শিশু, নারী ধর্ষন, হত্যা ও নিপীড়নের দাবিতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উদীচী শিল্পীগোষ্ঠী, শেরপুর , হামরকোনা বয়েজ ক্লাব ও বঙ্গবন্ধু মানব সংস্থার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শেরপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শেখ সাহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উদীচী শিল্পীগোষ্ঠী শেরপুর সংসদের আহবায়ক আব্দুস সামাদ আজাদ এসময় তিনি বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে কৌশলে হত্যা করা হয়েছে। এখনই সময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধ করার।
বক্তব্য রাখেন বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার সভাপতি মিজানুর রহমান মিজান, শেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক উদীচী শিল্পি গোষ্ঠীর সদস্য সচিব বায়েজিদ হোসেন। উদীচী শিল্পীগোষ্ঠীর যুগ্ন আহবায়ক ইয়াছিন সেলিম,সদস্য হেলাল মিয়া। বঙ্গবন্ধু মানব কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি সজ্জাদুর রহমান সাজ্জাদ। কবি ও ছড়াকার বেলাল আহমদ,। জাতীয় শ্রমিক লীগ শেরপুর আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম,হামরকোনা বয়েজ ক্লাবের সভাপতি মুদরত আহমদ মুহন,সহসভাপতি উজ্জ্বল আহমদ,প্রচার সম্পাদক ইসমাইল হোসেন সাজু,উদীচী শিল্পী গোষ্ঠীর সদস্য সাইফুল ইসলাম সাইফ,তাজ স্পোর্টিং ক্লাবের সভাপতি লায়েছ আহমদ,শেরপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোফাদ আহমেদ,হামরকোনা বয়েজ ক্লাবের দপ্তর সম্পাদক সুকতার আহমদ,অর্থ সম্পাদক সোবেল আহমদ, সহ-অর্থ সম্পাদক ফয়সল আহমেদ প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.